বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

স্টাফ রিপোর্টার ::
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেট শত্রুতা পোষণ করে যাচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা। এ নিয়ে নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ অক্টোবর) দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মৎস্যখামারের মালিক সাংবাদিক আশিস রহমান (ডায়েরী নং ৯৮১)।

জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মুহিবুর রহমান মানিক সোনালী নূূর উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী সাংবাদিক আশিস রহমানের মৎস্যখামারের নিজস্ব পুকুর পাড়ের জাল কেটে দিয়ে পুকুরের ক্ষতি সাধনের চেষ্টা করা হয়।

সাংবাদিক আশিস রহমান বলছেন, ‘গত ১০ অক্টোবর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা পোষণ করে আমার পুকুর পাড়ের জাল কেটে দিয়েছে। ধারণা করা হচ্ছে আমার মৎস্যখামারে বড় ধরণের ক্ষতিসাধনের জন্য কিছুসংখ্যক লোকজন ওৎপেতে আছে। এর প্রতিকারে আমি দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানিয়েছেন, ‘সাংবাদিকের মৎস্য খামারের জাল কেটে দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে এর পেছনে কারা রয়েছে তা বের করার চেষ্টা করছি।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656