মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির উদ্বোধন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারবাজার এজেন্সির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় উপজেলা সদরের উপজেলা রোডস্থ কার্যালয়ে মিলাদ মাহফিল ও ফিতা কেটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির আনুষ্ঠিক ভাবে উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ মুর্শেদ মিশু। এসময় তিনি বলেন, ‘দোয়ারাবাজার উপজেলার সর্বপ্রথম ও একমাত্র কুরিয়ার সার্ভিস এজেন্সি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষ সহজে সেবা পাবে। এখন থেকে এখান থেকে দেশে বিদেশে মালামাল, চিঠিপত্র, ডকুমেন্ট সহজে আনা নেওয়া করা যাবে।’ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারাবজার এজেন্সির পরিচালক হাফিজ মোঃ আব্দুল মজিদ ও মোঃ মাহমুদুর রহমান রাসেল’র যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম রফিক, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ছদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656