বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজার নৌ দূর্ঘটনায় যুবকের মৃত্যু: দুইদিন পর মরদেহ উদ্ধার !!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌ দূর্ঘটনায় নিখোঁজের দুইদিন পর মুর্শিদ মিয়ার (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের মৃত ইয়াছিন মিয়ার পুত্র। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর-পূর্ব চাইরগাঁও এলাকায় চেলা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চেলা নদীর উজান থেকে ছাতক অভিমুখে যাওয়া একটি ইঞ্জিনচালিত বালু বোঝাই স্টিলবডি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী কাঠের নৌকা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক এক মহিলাসহ চারজন সাঁতরে তীরে উঠলেও মুর্শিদ মিয়া নদীতে তলিয়ে যায়। পরে ডুবুরিসহ স্থানীয়রা সোমবার সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656