বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশায় যুবদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী পালিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ধর্মপাশা উপজেলা শাখা যুবদল।যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিকে সফল করার লক্ষে ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে সকাল থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় আংশ নেয়।

আলোচনা সভায় উপজেলা যুবদলে আহবায়ক মোঃ শওকত আলী ব্যাপারীর সভাপতিত্বে এবং যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি কাজী মাজহারুল হক, সহ সভাপতি আব্দুল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির।

অন্যানদের মাঝে বক্তব্য রাখেন,সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুষার খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, আহবায়ক ওবায়দুর মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, লিয়াকত আলী,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইনুল হক,আবুল বাসার,হাফিজুল হক,হাজী ইকবাল,সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656