মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশায় ক্ষতিগ্রস্থ হাওরের বাঁধ পরিদর্শন করেন- পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

মহি উদ্দিন আরিফ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের বেরী বাঁধ প্রকল্পের আওতায় ডুবাইল বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ডোবাইল ফসলরক্ষা বাঁধ ভেঙে ফসলহানীর ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামূল হক শামীম বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যে বা যারাই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবেনা।

তিনি আরো বলেন, গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে যে সব হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে এলাকার কৃষকের বছরের একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে, শীঘ্রই সেই সব বাঁধ মেরামত কাজে অনিয়মের সাথে জড়িতদের বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়াও ফসলহানী ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করে সরকারিভাবে তাদেরকে যথাযথ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. বজলুর রশিদ, পাউবো’র উত্তর – পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী,ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656