
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় নগদ অর্থ চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে ২০জন রোগীর মাঝে ৫০,০০০/- টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইন্জিঃ মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান পলাশ, সহকারী কমিশনার ভূমি রেদুয়ানুল হালিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গিয়াস উদ্দিন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।