বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

মহি উদ্দিন আরিফ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাড়ির সামনের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাব্বির মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) সকাল ৭টার দিকে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির মিয়া ওই গ্রামের মোঃ আফতাব উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। আজ শনিবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখৃুঁজির পর ওইদিন সকাল আটটার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পাইকুরাটি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল হাওর বার্তা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656