
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বিদ্যালয় ও কলেজে বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি স্টিলবডি নৌকা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে মনাই নদীতে এ ট্রলারের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে করে রাজাপুর, রায়পুর, হিজলা ও বালিজুড়ি গ্রামের শিক্ষাথর্ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে এ ট্রলার উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনও মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।