সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

মহি উদ্দিন আরিফ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৮৬৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশসানের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুল হাসান বিপ্লব, প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ধর্মপাশা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মো. মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, সদস্য সাজিদুল হক সাজু, পার্থ সিংহ প্রমুখ।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656