
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য ওয়াটার পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের ওয়াশ কর্মসূচির অর্থায়নে নির্মিত এ ওয়াটার পয়েন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, প্রধান শিক্ষক বিধান তালুকদার, সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান কিরণ, অফিস সহকারী রিভু রঞ্জন দাস, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেসালিস্ট মো. হাবিবুর রহমান, মাঠ সংগঠক মো. কামরুজ্জামান প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।