বিশেষ প্রতিনিধি: সৌদি আরব কর্তৃপক্ষের হাতে নজরুল ইসলাম ও সিথির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী। একই সঙ্গে ঘটনার পটভূমি ও বিচারপ্রক্রিয়া নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এক প্রতিবাদী বক্তব্যে মুফতি আল আমিন বলেন, ন্যায়বিচার, যথাযথ বিচারপ্রক্রিয়া ও মানবিক মর্যাদা নিশ্চিত না করে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর মতে, এ ঘটনা কোরআন ও সুন্নাহর ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, পবিত্র কোরআনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যথার্থ কারণ ছাড়া কোনো প্রাণ হত্যা না করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আল-ইসরার ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহ যে প্রাণকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না।’ এ ছাড়া সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতে ন্যায়বিচারে অবিচল থাকার নির্দেশনা রয়েছে।
মুফতি আল আমিন এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি, তদন্তে আইনবহির্ভূত কর্মকাণ্ডের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, অন্যায়ের বিচার চাই এবং প্রতিটি মানুষের জীবনের মর্যাদা রক্ষার দাবি জানাই।’
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026