হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামের লন্ডন প্রবাসী ফজলু মিয়ার বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
এ ঘটনায় হামলার চেষ্টায় প্রায় লক্ষাধিক টাকার গাড়ির মালামাল চুরি ও সিএনজি'র গ্লাস ভাংচুর করে দৃর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রবাসী ফজলু মিয়া।
গত বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামে এ ঘটনাটি সংঘটিত হয়। এ হামলার ঘটনায় এখনো কোন দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারেনি।
এ ঘটনায় লন্ডন প্রবাসী ফজলু মিয়া বাদী হয়ে ওই দিনই নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করতে গিয়ে থানার কার্যকম না থাকায় ফিরে আসেন বলে এ প্রতিনিধি কে জানান তিনি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রবাসী ফজলু মিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন এবং সেখানে ব্যবসা-বাণিজ্য করছেন। তিনি রোমান ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং মেসার্স রোমান ব্রিকস এর প্রতিষ্ঠাতা সাম্প্রতিক তিনি দেশে আসেন, এলাকায় একটি সুন্দর ও মনোরম বিল্ডিং নির্মাণ করেন। ওই বাড়িতে পরিবারের সদস্যরা কেউ থাকেন না। সবাই প্রবাসে থাকেন ওই দিন প্রবাসী ফজলু মিয়া ছাড়া বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্ত দল সংঘবদ্ধভাবে গভীর রাতে বাড়ির লোহার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িতে রাখা প্রতিবেশীর সিএনজির গ্লাস ভাংচুর করে, ট্রাকের ব্যাটারি সহ বিভিন্ন মূল্যবান যন্তাংশ নিয়ে যায়।
প্রবাসী ফজলু মিয়া জানান, আমি প্রবাসে থাকার সুবাদে অনেক কষ্ট করে বাড়িটি নির্মাণ করেছি। দুর্বৃত্তরা ন্যক্কারজনকভাবে আমার বাড়ির গেইটের তালা ভেঙে গাড়ির ব্যাটারি চুরি, সিএনজি'র গ্লাস ভাঙচুর করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে এই ঘটনার জড়িতদের উপযুক্ত শান্তির আওতায় আনার জন্য দ্রুত আইনি পদক্ষেপ নিবেন। এছাড়া তিনি অন্তর্বতীকালীন সরকারের কাছে প্রবাসীদের নিরাপত্তার জন্য আহবান জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।