সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নবীগঞ্জে বসতঘরে হুইস্কির গুদাম বাবা আটক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক রয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়। অভিযানে বসতঘরের ভেতরে থাকা নিবারন দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ২৫ বোতল ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’ (প্রতি বোতল ৩৭৫ মি.লি) ও ৮ বোতল ‘রেড লেবেল স্কচ হুইস্কি’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ১২.৩৭৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারন দত্ত জানান, এসব মদ তার ছেলে নিপুল দত্ত বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ করেছিলেন এবং তিনি নিজে এতে সহযোগিতা করেন। আটক নিবারন দত্তকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656