মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাইন্দারপাড় বিএনপির উদ্যোগে প্রবাসী নেতাকর্মীদের গণসংবর্ধনা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

মো.নুরুল হক, শান্তিগঞ্জ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাইন্দারপাড় ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। 

সাবেক ইউপি সদস্য আমান আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য লিটন মিয়া এবং যুবদল নেতা হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, আকিকুর রহমান আকিক, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সংবর্ধিত জার্মান প্রবাসী বিএনপি নেতা সোহেল আহমদ, উপজেলা বিএনপি সমাজসেবা সম্পাদক আঙ্গুর মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ আবদাল মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, শ্যামল চৌধুরী, ওলামা দলের সভাপতি সজিব আহমদ, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সুয়েব আহমদ, ফয়ছল আহমদ, প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি রুমান আহমদ, ছাত্রদল নেতা মানসুর আহমদসহ প্রমুখ৷ 

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক অজিত দাস, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিএনপি নেতা শিপাউর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন কনুশাহ, যুবদল নেতা হাসনাত হোসেন, সৈয়দ আলম, ছমির উদ্দিন, আব্দুল হান্নান, আঙুর আলম, জেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগর আহমদ, সেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সেচ্ছাসেবকদলের সদস্য ইয়াহিয়া পারভেজ, ছাত্রদল নেতা আব্দুল মবিন সোহাগসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

আলোচনা সভার পর প্রবাসী বিএনপি নেতা হাফিজুর রহমান, জাবের হোসেন, সোহেল আহমদ, সাইফুর রহমান, তোফায়েল আহমদ, মোশাররফ হোসেন, আক্তার হোসেন ও মহিউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656