সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৯৮০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক। বাল্যবিবাহ, যৌতুক, নারীনির্যাতন, ইভটিজিং, মাদক, জুয়া সরকারি খাস জমি অবৈধ দখল, জমি শ্রেণি পরিবর্তন, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, গুজব, উস্কানি ও কান কথা প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী,হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল,কুন্ডা ইউ/পি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, ভলাকুট ইউ /পি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, গুনিয়াউক ইউ/ পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চাপরতলা ইউ/ পি চেয়ারম্যান ফয়েজ আহমেদ ভূইয়া, নাসিরনগর ইউ/পি চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িশ্বর ইউ/ পি চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল সরকার মুকুল, গোয়ালনগর ইউ/ পি চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম,নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মাঈন উদ্দিন আহমেদ শান্ত, কাজল জ্যোতি দত্ত, দাঁতমন্ডল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইলিয়াস মিয়া প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656