মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে আইসিভিজিডি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল এঁর সহযোগিতায় ইনভেস্টমেন্ট কমপোনেন্ট ফর ভালনার‍্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আইসিভিজিডি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল সংস্থার মনিটরিং ও রিপোর্টিং অফিসার মোঃ শহিদুল ইসলাম এঁর উপস্থাপনায় বক্তব্য রাখেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মৌমিতা বসাক, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল হক সরকার, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম প্রমূখ। উক্ত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের সচিবগণ, আইসিভিজিডি উপকারভোগীগণ। অবহিতকরণ সভার শেষে আইসিভিজিডি কর্মসূচির উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় প্রতি ইউনিয়নে ১০০ জন করে ১৩ টি ইউনিয়নে মোট ১৩০০ উপকারভোগীকে এই কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656