সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে আলম হত্যার রহস্য উন্মোচন, ছেলের হাতেই পিতা খুন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী,
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ব্যবসায়ী আলম হত্যার প্রকৃত রহস্য উন্মোচন ছেলের হাতে পিতা খুন হলেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকায় পুলিশ  ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম হাজী আলমের একমাত্র ছেলে  ফাহাদ আহমেদ মাহমুদুল কে দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মাহমুদুল তার পিতার হত্যার দায় স্বীকার করে, তার দেওয়া তথ্য থেকে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে ফান্দাউক নিজ বাড়ির পাশের মিলাদ মিয়ার পুকুর থেকে ৩ ফুট লম্বা একটি এস এস এর পাইব উদ্ধার করা হয়, যা দিয়া হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকে নিজ ঘরেই খুন হন ব্যবসায়ী আলম। ফান্দাউক এলাকার স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা আতংকে ছিলাম, প্রকৃত ঘটনাটি উন্মোচন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা এই খুনির সবোর্চ্চ শাস্তি চাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656