নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এফআইভিডিবি এর বাস্তবায়নে " ইএমডিসি প্রকল্প অবহিতকরণ "সভা অনুষ্ঠিত।
সোমবার ৩১ অক্টোবর ২০২২ উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে ইউনিসেফ এর সহায়তায় ইএনডিসি প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি এর প্রকল্প সমন্বয়কারী(ভারপ্রাপ্ত পিসি)কাজী আনিসুল হক। সমন্বয়কারী মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ভূইয়া, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মুরাদ মৃধা, প্রধান শিক্ষক নূর আলম শেখ, অজিত কুমার দাস,এবিএম সালেম, এফআইভিডিবি এর শিক্ষক বৃষ্টি রানী দাস, মৌসুমূ বেগম প্রমুখ। অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সহকারী শিক্ষা কর্মকর্তা, এফআইভিডিবি এর সকল কর্মকর্তাগণ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।