বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে এফআইভিডিবি -ইএমডিসি প্রকল্পের স্টাফদের সতেজীকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এফআইভিডিবি- ইএমডিসি প্রকল্পের প্রশিক্ষকদের সতেজীকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার ২৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ৯ ঘটিকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্র এফআইভিডিবি -ইএমডিসি প্রকল্পের কোঅর্ডিনেটর মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এফআইভিডিবি -ইএমডিসি প্রকল্পের মনিটরিং কোঅর্ডিনেটর কাজী আনিসুল হক,উপজেলা কোঅর্ডিনেটর মোঃ আবুল কাশেম,টেকনিক্যাল অফিসার আরমান মাহমুদ, তুলনা বেগম ও জামাল উদ্দিনসহ নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সকল কর্মসূচি সংগঠকগণ। ৩দিন ব‍্যাপী স্টাফদের এই সতেজীকরণ প্রশিক্ষক প্রশিক্ষণে এমজিএমএল, প‍্যাডাগজি ও বিষয় ভিত্তিক দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত প্রকল্পটি এফসিডিও এর অর্থায়নে, ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656