ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের আনন্দপুর শিখন কেন্দ্রটি ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম পরিদর্শন করেন।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্র বর্তী,এফআইভিডিবি-ইএমডিসি প্রকল্পের এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ আবু সাঈদ, উপজেলা কোঅর্ডিনেটর মোঃ আবুল কাশেম। এ সময় উক্ত শিখন কেন্দ্রে পাঠদান করেন, কেন্দ্রের নিয়মিত শিক্ষিকা শুকলা রানী চক্রবর্তী এবং কর্মসূচি সংগঠক মোঃ লুৎফুর রহমান। পরিদর্শনে কর্মকর্তাগণ উক্ত প্রকল্পের সময় উপযোগি উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্রকল্পটি এফসিডিও এর অর্থায়নে, ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।