নাসিরনগরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও পোশাক সামগ্রী প্রদান - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২২, ১২:১০ এ.এম
নাসিরনগরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও পোশাক সামগ্রী প্রদান
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও পোশাক সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি ২০২২ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪০ জনকে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল এবং ৯৫ জনকে (সকল) গ্রাম পুলিশদের পোশাক সামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান