শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ পালিত হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এঁর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিস মোঃ ইকবাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এঁর সঞ্চালনায় ” শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প সমন্বয় কারী হিলিপ এলজিইডি কৃষিবিদ জাকির হোসেন, ব্যবসায়ী শিবলী চৌধুরী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব পরিচালনা কমিটির সভাপতি / সম্পাদন সহ উপকারভোগী মহিলাগণ। সভার শেষে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সামনে গাছে চারা রোপণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656