ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় " জাতীয় যুব দিবস"২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।
বুধবার ১ নভেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। চন্দ্র শেখর কর্মকার এঁর সঞ্চালনায় " স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।