সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) নাসিরনগর উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি ২০২২ কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণের লক্ষে জনসচেতনতা মূলক সড়ক প্রচার ও মাক্স বিতরণ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি শনিবার জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছার এর নেতৃত্বে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি লোকের মাঝে কোভিড ভ্যাক্সিন প্রদানের উপলক্ষে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক প্রচার ও মাক্স বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের কর্মকর্তা / কর্মচারীগণ। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নতুন করে আর দেওয়া হবে না। যারা এখনো প্রথম ডোজ করোনা ভ্যাকসিন গ্রহন করেননি তাদেরকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব এলাকার টিকা কেন্দ্রে ১২ বছর ও তদূর্ধ্ব সকলেই করোনা ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।নিবন্ধন না করা হলে জন্মনিবন্ধন, ভোটার আইডি কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে টিকা গ্রহন করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026