বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে নবনির্মিত রেজিষ্ট্রেশন ভবন উদ্বোধন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নবনির্মিত রেজিষ্ট্রেশন ভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালে উদ্বোধনের পর পরবর্তী ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ নিবন্ধন অধিদপ্তর, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে সারা দেশের নবনির্মিত রেজিষ্ট্রেশন ভবন ভার্চ্যুয়ালে উদ্বোধনের পর নাসিরনগর নবনির্মিত রেজিষ্ট্রেশন ভবন মিলনায়তনে ৪ ঘটিকায় জেলা রেজিস্ট্রার সরকার লুৎফল কবীর এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল মিয়া, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস। উপজেলা সাবরেজিস্টার জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দলিল লেখক বশির আল হেলাল, ভানু চন্দ্র দেব, নূরুল হক প্রমুখ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, দলিল লেখক, সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা,কর্মচারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656