মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৪ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মুনতাসিব মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মনির হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ গন্যমান্য ব্যক্তিগণ। প্রশিক্ষণ কর্মশালায় ৫ টি গ্রুপ করে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগে নিয়ে গ্রুপের ৫ জন প্রতিনিধি সকল সমস্যা ও সমাধানের লিখিত মতামত উপস্থাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656