বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি বহুতল ভবন উদ্বোধন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন।

শনিবার ১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, শিক্ষক সমিতির সভাপতি শেখ নূর আলম। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবন নির্মাণে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656