সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী,
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) জেলা  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে বাঁধন মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যা।

বৃহস্পতিবার  ৪ সেপ্টেম্বর ভোর রাতে নাসিরনগর উপজেলার সদরের দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত বাঁধন মিয়া উপজেলা সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্ৰামের মোশাররফ মিয়ার ছোট ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকালে তার নিজ ঘরে প্রথমে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় নিহতের মা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। কি কারণে আত্মহত্যা করেছে, এমন প্রশ্নে তার পরিবারে একজন সদস্য জানায়, ওর কোনো সমস্যা ছিল না, রাতেও সবকিছু ঠিক ছিল।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত)  তানভীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না, ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656