শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি মহাবিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।পরে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিস মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এঁর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমুখ। সভার শেষে সভাপতি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম,কর্মময় জীবনী উপর রচনা,আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক/ শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656