মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১০২৮ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৮ আগস্ট ২০২১ রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন (সংগ্রাম)। বিশেষ অতিথি ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীগণ।

অনুষ্ঠানে ৭ জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন ও ৩ জন জেন্ডার প্রমোটার এর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656