মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে বাঙ্গালীর প্রাচীন উৎসব ” চড়ক পূজা’ অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাঙ্গালীর প্রাচীন উৎসব চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

সোমবার ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ নাসিরনগর উপজেলা সদর কামার গাঁও রিশি পাড়ার মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে শেষে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শৈব্য সম্প্রদায় শিব ভক্তরা মহাদেবের শন্তিষ্ট লাভের আশায় এই পূজা করা হয়। সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ১৪৮৫ খ্রিঃ বাংলাদেশ এই পূজা প্রথম আয়োজন করেন। তার পর থেকে চৈত্র সংক্রান্তি তিথিতে মহাদেবের ভক্তরা চড়ক পূজা উদযাপন করে আসছে। চড়ক গাছে ব্রাহ্মণ(পুরোহিত) নীল পূজা অর্চনা করে গাজন ভক্ত/ সন্ন্যাসীরা। চড়ক গাছে লৌহার হুক দিয়ে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘুরানো হয়। শরীরের বিভিন্ন অংশে বান বিদ্ধ, জলন্ত লৌহা বিদ্ধ, দাঁ এর উপর শুয়ে থাকা, মাটিতে সমাধি, আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হয় শিব ভক্তদের। চড়ক পূজা উপলক্ষে মাঠে বসে লোকজ মেলা। উক্ত মেলায বিভিন্ন জেলা, উপজেলা থেকে হাজার হাজর ভক্তের সমাগম ঘটে। শিব ভক্ত দীপক ও অমৃতলাল সন্ন্যাসী জানান, অপশক্তি থেকে রক্ষা করার জন্য পূজায় অংশ গ্রহণকারীদেরকে আধ্যাত্মিক শক্তির পরীক্ষা হিসেবে পূজা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656