সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালক নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: নাসিরনগর উপজেলা সদরে নসু মিয়া (৪৫)নামে ১ জন অটোরিক্সা চালক বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।

শুক্রবার ২৮ মার্চ উপজেলার শ্রীঘর গ্রামের দক্ষিন পাড়ার মৃত সাজু মিয়ার ছেলে নসু মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের ব্যটারী চালিত অটোরিক্সা নিয়ে জীবিকা উপার্জনের জন্য আসে নাসিরনগর সদরে। বেলা আনুমানিক ৯.৪৫ সময়ে রিক্সার ভাঙ্গা ১টি অংশ জ্বালাইয়ের জন্য যায় নাসিরনগর চিশতীয়া মার্কেটের দেবু সরকারের মালিকানাধীন উজ্জল সাইকেল ষ্টোরে। নসু মিয়া নিজ হাতে ধরে কোথায় জ্বালাই করতে হবে দেখিয়ে দিতে গিয়েই বিদ্যুত স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানায় নসুকে বাচাতে এসে দেবুও ছিটকে পড়েছে বিদ্যুত স্পৃষ্ট হয়ে । সাথে সাথেই নসুকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।ঘটনার পর বন্ধ পাওয়া যায় দেবুর দোকান, দেবুর বড় ভাই সুব্রত সরকার এ প্রতিবেদককে জানান, দেবুকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া নেয়া হয়েছে। নসু মিয়ার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তাকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে। নাসিনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম এ প্রতিবেদককে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা এখনো হয়নি তবে হবে”।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656