নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধার "বীর নিবাস " প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন - সংগ্রাম এম পি,হাওড় বার্তা - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ১১:৫৫ পি.এম
নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধার “বীর নিবাস ” প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন – সংগ্রাম এম পি,হাওড় বার্তা
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের " বীর নিবাস " এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মুক্তিযোদ্ধা শ্রী দীনেশ চন্দ্র দাস অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা হিসেবে অাবাসন নির্মান প্রকল্প "বীর নিবাস" এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিস হালিমা খাতুন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য নাসিরনগর উপজেলায় ৯ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে আবাসন নির্মাণ প্রকল্পের বীর নিবাস প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান