নাসিরনগরে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২১, ৩:৩৫ পি.এম
নাসিরনগরে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে " জয়িতা অম্ভেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে জয়িতা অম্ভেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন , উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মৎস্য অফিসার শুভ্র সরকার, থানা সব ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র দাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় " নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান