সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম মিয়া(৫৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ৩ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ফান্দাউক গ্ৰামের মুন্সী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাজী আলম মিয়া (৫৮)  নাসিরনগর উপজেলা ফান্দাউক  গ্ৰামের মুন্সী পাড়ার ওয়ালী মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,২ সেপ্টেম্বর রাতে নিহত আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘরের টিন কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা উক্ত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আলম ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী, তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656