
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কুলকুলিয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্টে বন্ধ ঘোষণা করেন।
আজ ২৪ আগস্ট মঙ্গলবার গোয়ালনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর বাঙ্গালপাড়া সংলগ্ন নাসিরনগর থানাধীন কুলকুলিয়া নদীতে ড্রেজার এঁর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করায় উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ ঘোষণা করেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ একটি চক্র অবৈধভাবে নদী থেকে অবৈধভাবে ফ্রেজারে মাটি উত্তোলন করে আসছে, এতে এলাকাবাসীর আশেপাশে নদী সংলগ্ন বাড়িঘরে ভাঙ্গনের দেখা দিচ্ছে। অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন বদ্ধ করায় এলাকাবাসীর স্বস্তি ফিরে এসেছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, পুলিশ ফোর্স ও আনসার বাহিনী নেতৃবৃন্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।