শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, মেজর আসিফ মোস্তুফা, থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আদেশ চন্দ্র দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অনাত বন্ধু দাস, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আনসার বিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বরুণ সরকার, উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান, সাধারন সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, জামায়াতে ইসলামের আমীর ছায়েদ আলী বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রাণী দাস, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি কেএম আমিনুল ইসলাম, কমপ্লেক্স মসজিদের ইমাম মাওঃ মুখলেছুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীবৃন্দ, ১২৮ টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ব্রাহ্মণ (পুরোহিত) কমিটির নেতৃবৃন্দ সহ সূধীজন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সকলের সব ধরনের সহযোগিতা কামনা করেন।আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সভায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এই বছর নাসিরনগর উপজেলায় মোট ১২৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে জন্য ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেযা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656