মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে ৩বছরে পূর্ণ নির্মাণ হয়নি বিধ্বস্থ ব্রীজ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘ ৩ বছরেও পুন:নির্মান হয়নি জনগুরুত্বপুর্ন গোকর্ন-কুন্ডা বেড়িবাধ সড়কের মধ্যবর্তী ব্রীজটি। ফেরি পারাপারের নামে বছরে প্রায় ০৭মাস ধরে চলে জনভোগান্তি।

নাসিরনগর উপজেলার গোকর্ন, হরিপুর, পুর্বভাগ, ভলাকুট,কুন্ডা প্রভৃতি ইউনিয়নের প্রায় ২৫ টি গ্রামের অর্ধ লক্ষাধিক জনসাধারনের ব্রাহ্মনবাড়িয়া জেলা শহর ও পাশ্ববর্তী মাধবপুর উপজেলায় যোগাযোগের অন্যতম প্রধান ও সংক্ষিপ্ত রাস্থা এই গোকর্ন-কুন্ডা বেড়িবাধ সড়ক । ২০২২ সালের ভয়াবহ বন্যায় বিধ্বস্থ হয়ে পড়ে এই সড়কের গোকর্ন গুইছলাঘাট সংলগ্ন এই ব্রীজটি। এরপর থেকেই এই ভাঙ্গা ব্রীজকে কেন্দ্র করে যাত্রী, অটোরিক্সা ইত্যাদি পারাপারের অজুহাতে টাকা আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানিতে সক্রিয় হয়ে উঠে স্থানীয় ১টি সিন্ডিকেট ।বর্ষার পানি আসার সাথে সাথে বাংলা জৈষ্ট মাস হতে শুরু করে পানি শুকানোর পুর্ব পযন্ত কার্তিক- অগ্রহায়ন মাস পযন্ত চলে এই কাযক্রম ।মানুষ,বাই সাইকেল, মোটর মোটরসাইকেল,রিকশা, সিএনজি ইত্যাদি পারাপারে আদায় করা হয় ৫টাকা হতে সর্বোচ্চ ১০০ টাকা পযন্ত । সন্দ্বা বাড়ার সাথে সাথে বেড়ে যায টাকার পরিমান । রাতে নিদৃষ্ট সময়ের পর পারাপারে ব্যাবস্থা না থাকায ঘটে বিপত্তি । অসুস্থতাসহ জরুরী কোন প্রয়োজনেই এলাকাবাসী যাতায়াত করতে পারেনা জনগুত্বপুর্ন এই সড়ক দিয়ে । জনগুরুত্বপুর্ন হওয়া সত্বেও দীর্ঘ ৩ বছর অতিক্রান্ত হলেও অজ্ঞাত কারনে ব্রীজটি পুন:নির্মানে কোন কাযকর উদ্যোগ নেই কতৃপক্ষের ।

এ ব্যাপারে জানতে চাইলে গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন এ প্রতিবেদককে জানান,…. ইজারা হয়না…১ম বছর এমনি চলাচল করেছে…..ব্রীজটা ভেঙ্গে যাওয়ার কারনে ১ম বছর আমরা ইউনিয়ন পরিষদ থেকে ১জনকে এমনি দায়িত্ব দিয়েছিলাম।পরের বছর ইউএনও মহোদয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা জমা দিয়ে আমরা ১জনকে দায়িত্ব দেই । তিনি জনগন,অটোকিরকশা,সিএনজি,মোটরসাইকেল প্রভৃতির ভাড়া নির্ধারন করে দিয়ে বোর্ড আকারে টাঙ্গিয়ে দিয়ে পারাপারের জন্য স্বাক্ষরিত নির্দেশনা দেন ।

সরেজমিনে পরিদর্শনে গেলে উপস্থিত স্থানীয় জনগনের পক্ষে ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দা ভজন চন্দ্র দেব ব্রীজটি পুন: নির্মানের জন্য সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সুদৃষ্টি কামনা করেন ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656