মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৯৪২ বার পড়া হয়েছে

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আজ ২০ জুন রবিবার বিকালে উপজেলা ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। সভা শুরুতে কোরান তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, গীতা পাঠ করেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অসীম কুমার পাল, সহ সভাপতি ও চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সহ সভাপতি মোঃ খাজাউর রহমান মোল্লা, তথ্য ও গবেষণে সম্পাদক মোঃ মোজাম্মেল হক জুরান, মোঃ জারু মিয়া, ইউনুস মিয়া, হাজী সুরুজ আলী, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন, ওয়াদ উল্লাহ, তপন রায় চৌধুরী, আব্দুল হামিদ, কাউছার আহমেদ, তসুরঞ্জন দাস প্রমূখ। উক্ত বিশেষ কর্মী সভায়, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, সকল ইউনিয়নের সভাপতি / সাধারন সম্পাদকসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656