মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগর কেন্দ্রীয় সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ মার্চ ২০২৪ বি আর ডি বি এর প্রশিক্ষণ হল রুমে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার ফারহানা খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তাজুল ইসলাম ভূইয়া। নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ( বি আর ডি বি) আইন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও বি আর ডি বি কে গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন, বি আর ডি বি এর সাবেক সভাপতি প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের সভাপতি ও সমবায়ী সুজিত কুমার চক্রবর্তী, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সমবায়ী অরুণ ভট্টাচার্য, সমবায়ী হুমায়ুন কবির ভূইয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিঃ প্রতিনিধিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656