মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ই নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজির উদ্দিন’র সভাপতিত্বে ও ব্রাকের জেলা কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালা অনুষ্টানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাজী ওমর ফারুক দিপু, ছালিক আহমদ, সংক্ষরিত মহিলা সদস্য কুহিনুর রহমান, ছরুতুন নেছা, রওশন আরা বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান।

এসময় বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরৎ আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক ব্যবসায়িক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন তারা।

এসয়ম উপস্থিত ছিলেন ব্রাকের সেক্টর স্পেশালিষ্ট ইনকোনমিক রিইট্রিগেশন অফিসার শেখ অনিক, প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার সম্পা বেগম, ইউনিয়ন কাম-কম্পিউটার অপারেটর রাবেয়া বেগম, ইউপি উদ্যোক্তা নকূল সুত্রধর, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ।

উল্লেখ্য,ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656