মেরাজ বিন আশকর:তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র নিলাদ্রি সিরাজ লেক ও টেকেরঘাট এলাকায় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পর্যটনকেন্দ্রের বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানে নিলাদ্রি সিরাজ লেক ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিনসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে পরিষ্কার করা হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নিলাদ্রি সিরাজ লেক। নীল পানির লেক, পাথরের পাহাড় আর সবুজের সমারোহে প্রতিদিনই এখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।
তবে পর্যটকদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনার কারণে অনেক সময় নষ্ট হয় এই পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য।
পরিবেশের ভারসাম্য ও পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ধরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি পর্যটনকেন্দ্রে আসা মানুষের মধ্যেও সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
একই সঙ্গে পর্যটকদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।
নিলাদ্রি সিরাজ লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণেই নিলাদ্রিকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে ধরে রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026