বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নৌকা প্রত্যাশির শয্যা পাশে এমপি মানিক ও ব্যারিষ্টার ইমন

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি আবু বকর সিদ্দীক এর শয্যা পাশে সুনামগঞ্জÑ(০৫) ছাতক-দোয়াবাজার নির্বাচনী আসন থেকে বার বার নিবার্চীত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) যান তারা। এ সময় তারা আবু বকর সিদ্দীক এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু রোগ মুক্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রশিদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের জন্য ঢাকা যান আবু বকর সিদ্দীক। মনোনয়ন পত্র সংগ্রহ করে তিনি জমাও দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আবু বকর সিদ্দীক বুকে ব্যাথা অনুভব করলে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) স্থানান্তর করা হয়। বর্তমানে আবু বকর সিদ্দীক এর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামী দুই তিন দিনের মধ্যে বাড়ীতে ফিরবেন এবং নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করবেন বলে তার পরিবার সুত্রে জানা গেছে।

জানা যায়, দক্ষিন খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আবু বকর সিদ্দীক। এর আগে তিনি উপজেলা যুবলীগের একজন সংক্রীয় কর্মী হিসাবে অগ্রভাগে কাজ করেছেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে অকুন্ঠ সমর্থন ও আস্থা রেখে তার রাজনৈতিক পথ চলা।

আবু বকর সিদ্দীক একবার ইউপি সদস্য নির্বাচীত হন। করোনা ও পর পর তিনবার বন্যা পরিস্থিতিতে সাধ্যমত সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাক্তিগত ও পারিবারিক ভাবে সহযোগীতার হাত বাড়িয়েছেন। তিনি একবার ইউপি সদস্য নির্বাচীত হন। পরবর্তীতে পরবর্তীতে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেন।

মুহিবুর রহমান মানিক এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্টাতা আহবায়ক ও আবু বকর সিদ্দীক এর মামাত ভাই সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, মুহিবুর রহমান মানিক এমপি’র নেতৃত্বে অকুন্ঠ সমর্থন ও আস্থা রেখে আবু বকর সিদ্দীক এর পথ চলা। মানুষের সেবা করার ভ্রত নিয়ে কাজ করে চলেছেন আবু বকর ছিদ্দিক। জনপ্রতিনিধি হয়ে বৃহৎ পরিসরে মানুষের সেবা করার এক সুপ্ত বাসনা ছোট বেলা থেকে আবু বকর ছিদ্দিীককে তাড়া করছে। মুহিবুর রহমান মানিক এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বিষয়টি বিবেচনা করে দলীয় হাইকমান্ডে তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানান শামীম আহমদ তালুকদার। তিনি আরো বলেন, আবু বকর সিদ্দীক এর মত একজন কর্মী দলীয় হাইকমান্ডে মুল্যায়িত হবেন এই প্রত্যাশা। তিনি তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656