সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং গৌরারং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব পদপ্রার্থী সজিব

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী, সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক,সুনামগঞ্জ সদর উপজেলা জাসাসের সদস্য সচিব আরাফাত আজিজ সজিব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গৌরারং ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ-সহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা বলেন,চলে এসেছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা আমাদের আত্মত্যাগ, কোরবানির চেতনা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—সবার জীবনে আসুক সুখ, শান্তি এবং ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতির অটুট বন্ধন গড়ে উঠুক।

তিনি আরও বলেন,ঈদুল আজহার শিক্ষা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং তা সমাজে ন্যায়, ত্যাগ,সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধনী-গরিব সবাইকে ঈদের আনন্দে শামিল করেছেন, তেমনি তিনি আদর্শ সমাজ গঠনের পথও বাতলে দিয়েছেন। তাই কোরবানির এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের চালিকা শক্তি হোক—এই হোক আমাদের অঙ্গীকার।”

পরিশেষে তিনি পুণরায় গৌরারং ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশের প্রতিটি নাগরিক ও প্রবাসে অবস্থানরত মুসলিম ভাইবোনদের পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656