মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৯৫৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি।

গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। মন্ত্রীর গানম্যান ছিনতাইকারীকে ধরতে দৌড়ে গেলেও তাকে ধরতে পারেননি।
গত রোববার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রী বিজয় সরণি যাচ্ছিলেন। তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন, গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।’

এ ঘটনায় মন্ত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শুধুমাত্র মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656