রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পরীক্ষায় নকল সরবরাহ, ৭ দিনের কারাদণ্ড

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার অভিযোগে রুবেল রানা নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। তিনি চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো: মোস্তফার ছেলে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) চৌহালীতে এসএসসি ইংরেজি পরীক্ষা চলাকালে খাসকাউলিয়া হাসপাতাল মোড়ে একটি ফটোস্ট্যাট দোকানে অভিযান চালিয়ে তাকে আটকের পর কারাদন্ড দেয়া হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশে ফটোস্ট্যাট দোকান থেকে নকল সরবরাহ করছিলেন রুবেল রানা।

এই অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এসময় নকল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। নকল সরবরাহের অভিযোগে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656