


নিজস্ব প্রতিবেদক: গুরুত্বপূর্ণ পরীক্ষার মার্কশিট হারিয়ে চরম বিপাকে পড়েছে এহসান নামে এক শিক্ষার্থী। জানা গেছে, সম্প্রতি সে তার পরীক্ষার ফলাফলের মার্কশিট সংগ্রহ করার পর অসাবধানতাবশত সেটি কোথাও হারিয়ে ফেলে। পরে অনেক খোঁজাখুঁজি করেও মার্কশিটটি আর পাওয়া যায়নি।
এ ঘটনায় এহসান ও তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে। কারণ ভবিষ্যতে ভর্তি বা অন্যান্য প্রয়োজনীয় কাজে মার্কশিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে এহসান জানায়,আমি নিম্নস্বাক্ষরকারী এহসানুল মাহবুব ইমরান ,পিতা: আব্দুর রফিক, মাতা: হেনা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৫১১৪৯৮৫৯৫৪ ঠিকানা (স্থায়ী), গ্রাম- নতুন পৈন্দা, ইউনিয়ন/ওয়ার্ড-মোহনপুর, থানা-সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ ও ঠিকানা (বর্তমান)- গ্রাম-নতুন পৈন্দা, ইউনিয়ন/ওয়ার্ড-মোহনপুর, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ, মোবাইল নং-০১৮৬৫৮১৭৮৫৮।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ রবিবার, ১ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকার সময় সদর থানাধীন মোহনপুর ইউনিয়ন/ওয়ার্ড এর নতুন পৈন্দা খেয়া ঘাট এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।
আমার ডকুমেন্ট এর বিবরণঃ
পরীক্ষার নামঃ এস, এস, সি এবং এইচ, এস, সি।
ধরণঃ নম্বরপত্র (মার্কশীট)
রেজিষ্টেশন নংঃ ১৪১৬৩৮৮১৬৫
প্রতিষ্ঠানের নামঃ জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয় এবং ইউনিভার্সাল কলেজ
শিক্ষার্থীর নামঃ এহসানুল মাহবুব ইমরান।
মাতার নামঃ হেনা বেগম
ফলাফলঃ ৩.৫৯ এবং ৩.১৭
শ্রেনীঃ দশম এবং দ্বাদশ
বিভাগ/গ্রুপঃ বিজ্ঞান
জন্মতারিখঃ ১৪ ফেব্রুয়ারী, ২০০১
শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬ এবং ২০১৭-১৮
পিতার নামঃ আব্দুর রফিক
ঠিকানাঃ নতুন পৈন্দা
ঘটনার বিবরণ:
বর্ণিত নম্বরপত্র (মার্কশীট)টি সদর থেকে নতুন পৈন্দা বাজারের ভিতরে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে।
বিনীত
এহসানুল মাহবুব ইমরান মোবাইল-০১৮৬৫৮১৭৮৫৮


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

