বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পল্লী বিদ্যুৎ আমার এলাকায় ব্যাপকভাবে কাজ করছে- পরিকল্পনামন্ত্রী 

আবু খালেদ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উন্নয়ন কর্মসূচী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সফল বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম ও নিবিড় তত্বাবধানে বাংলাদেশের প্রত্যোক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে । এখন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাজ হবে জনগণের কাছে সর্বোচ্চ সেবা পৌছে দেয়া। সকল ভোগান্তি দূর করে তাদের চাহিদা পূরণ করা।

মন্ত্রী আরও বলেন, আমি সুনামগঞ্জের হাওর পাড়ের সন্তান। আমি দেখেছি পল্লী বিদ্যুৎ আমার এলাকায় ব্যাপকভাবে কাজ করছে। তারা জনগনের আস্থা অর্জন করে পাশে আছে। প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের সক্ষমরা বৃদ্ধি পাচ্ছে। আশাকরি জনগণের কল্যাণে পল্লী বিদ্যুৎ আরও শক্তিশালী হবে এজন্য সরকারের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রবিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে গ্রাহক সেবায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ‘উঠান বৈঠক’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

উঠান বৈঠকে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমারের পরিচালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম ফারুক, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য(সমিতি ব্যবস্থাপনা) মোঃ মতিউর রহমান, পল্লী বিদ্যুৎ সিলেট জোনের প্রকৌশলী বিপ্লব বান্টা, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, গ্রাহক ফরিদুর রহমান ফরিদ, মাসুক মিয়া ও শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন।

এসময় উপস্থিত গ্রাহকরা পল্লী বিদ্যুতের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656