শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পাইকগাছায় সংবাদ সংগ্রহের সময় সংবাদ কর্মীদের উপর হামলা,,হাওড় বার্তা 

বি এম বাবলুর রহমান
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৯৪৮ বার পড়া হয়েছে

 

         –বিশেষ প্রতিনিধি

র্নৌকার মাঝির বক্তব্য না নেওয়ায় পাইকগাছার হরিঢালী ইউনিয়নের টেংরা বাচ্চুর ক্যাডারবাহিনী সংবাদকর্মীদের লাঞ্ছিত ও হামলা করার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরনে জানাযায়,১৭ই এপ্রিল এগারোটার দিকে খুলনা ৬ আসনের মাননীয় সংসদ আখতারুজ্জামান বাবু ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার সমন্বয় কপোতাক্ষ নদের ভাঙ্গন কুল দরগামহল (হাবিব নগর) মাদ্রাসা সংলগ্ন এলাকায় পরিদর্শনের করছিলেন। উক্ত সময় সাতক্ষীরা খুলনা পাইকগাছা সমন্বয়ে প্রিন্ট মিডিয়া,ইলেকট্রিক মিডিয়া ও স্যাটেলাইট টিভি চ্যানেলের বিভিন্ন গনমাধ্যম কর্মীরা মাননীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সাক্ষাৎকার নেন। এমপি মহদ্বয়ের সাক্ষাৎকার শেষে স্হানীয় ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎ নেওয়ার সময় পাইকগাছা হরিঢালী ইউনিয়নের নৌকার মাঝি টেংরা বাচ্চুর ক্যাডার বাহিনী সঙ্গবদ্ধ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, শিবির ক্যাডার থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী পাইকগাছা উপজেলার নোয়াকাটী গ্রামের আব্দুল রশিদ গোলদারের মাদক ব্যবসায়ী পুত্র মোঃ মুরাদ গোলদার (২৫) একই গ্রামের ইয়াকুব ফকিরের পুত্র মাকফর ফকির (৩২)ও মৃত মোন্তাজ রাজাকারের পুত্র মো: ফরিদ ফকির শ্রীরামপুর গ্রামের নজরুল হাজরার পুত্র মোঃ সবুজ হাজরা(৩৫) একই গ্রামের মোজাম্মেল হাজারীর পুত্র সেলিম হাজারী(৪৫) উত্তর সলুয়া গ্রামের নুর ইসলাম মুজলিমের, পুত্র সাবেক শিবির ক্যাডার সরদার ইউনুস আলী (২৮) সোনাতন কাটী গ্রামের মৃত মোহিদ এর পুত্র মীর মিনারুল ইসলাম সহ নৌকার মাঝির পেটোয়া বাহিনী আকস্মিক এবং অতর্কিতভাবে নৌকার মাঝিকে রেখে বর্তমান চেয়ারম্যানের বক্তব্য নেয়া হচ্ছে বলে সংবাদকর্মীদের ওপর আক্রমণ করে।আক্রমণের সময় মাইক্রোফোনের কেবল ছিড়া দেওয়া,ক্যামেরা ফেলে দিয়ে সংবাদকর্মীদের টানাহেঁচড়া করে লাঞ্চিত করেন। খবর পেয়ে পাইকগাছা থানার পরিদর্শক মোল্লা খালিদ ঘটনা স্থল পরিদর্শন করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পেশাদার সাংবাদিক দের উপর হামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহল।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তদন্ত মোল্লা মোহাম্মদ খালিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সংবাদ কর্মীদের কাছ থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন এবং প্রকাশ্যে, সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। পাইকগাছা থানা তাৎক্ষণিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে করা হয়েছে। এমন কর্মকাণ্ডের জন্য দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656