মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পাগলা-বীরগাঁও এর রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন, হাওড় বার্তা

ইকবাল হুসাইন
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১২৫৫ বার পড়া হয়েছে

 

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জের পাগলা-বীরগাঁও বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (৪ জুন) সকাল ১১ টায় পাগলা-বীরগাঁও ক্ষতিগ্রস্ত সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজকর্মী মিজানুর রহমান মাহিন, সাইদুল ইসলাম, সাংবাদিক শহীদনূর আহমেদ, হোসাইন আহমদ মিশেল,মোঃ ইকবাল হুসাইন, সোহাগ আহমদ, রিফান আহমে, জনি আলম, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকায় দুভোর্গের শেষ নেই এলাকাবাসীদের। ভাঙ্গাচুরা সড়কে চলাচলে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় পথাচারীদের। দ্রুততম সময়ে সড়ক সংস্কার না হলে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ চরমসীমায় অতিক্রান্ত হবে। চলতি মৌসুমে সড়ক সংস্কারের দাবি জানান তারা।

উল্লেখ্য, পূর্ব বীরগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রধান রাস্তা পাগলা – বীরগাঁও সড়ক। রাস্তাটির দীর্ঘদিন থেকে বর্তমান পর্যন্ত বেহাল অবস্থা। ইউনিয়ন বাসীর উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। প্রায় ২৫-৩০ হাজার লোকের ঘনবসতিপূর্ণ এই এলাকার রাস্তাটি পাগলা বাজার হতে বীরগাঁও গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। এই রাস্তা দিয়ে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার এই বেহাল অবস্থায় গুরুতর অসুস্থ রোগী জরুরিভাবে হাসপাতালে নেওয়া, মালামাল পরিবহন ও শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656